রাজধানীর পানির সংকট দূর করছে গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রাজধানীর বাসিন্দাদের বিশুদ্ধ পানির সংকট দূর করতে বড় ভূমিকা রাখছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। প্রকল্পটির কাজ পুরোপুরি শেষ হলে ঢাকার দুই সিটি করপোরেশনে দৈনিক ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সকালে রূপগঞ্জে চলমান প্রকল্পটির কাজ পরিদর্শন শেষে মন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে ঢাকার প্রায় ৪৩ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা অনেকটাই কমে আসবে। সেই সাথে কমবে শীতলক্ষ্যা নদীর দূষণজনিত ঝুঁকিও। মেঘনা নদী থেকে পানি এনে এখানে শোধন করা হবে।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো: রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



























