রাজধানী জুড়ে জ্বালানি তেলের জন্য হাহাকার
- আপডেট সময় : ০৮:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
রাজধানীতে চলছে জ্বালানি তেলের জন্য হাহাকার। বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যাচ্ছে, তেল নিতে আসা গাড়ির দীর্ঘ সারি। ভোক্তাদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও পাচ্ছেন না তেল। অন্যদিকে, পাম্প মালিকরা বলছেন, আগের তুলনায় সরবরাহ কমে গেছে। আবার, চাহিদাও বেড়েছে কয়েকগুণ। তাই, স্বাভাবিকভাবে জ্বালানি তেল সরবরাহ সম্ভব হচ্ছে না।
রাজধানীর প্রায় প্রতিটি পাম্পেই এমন দৃশ্য। দীর্ঘ লাইনে তেলের জন্য অপেক্ষায় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ নানা ধরনের যানবাহন। তেল পাওয়ার অনিশ্চয়তায় বেড়েছে… হাহাকার।
গ্রাহকদের অভিযোগ, চাহিদা মত তেল দিচ্ছেনা পাম্পগুলো। তাই, প্রতিদিনই কষ্ট করে দাঁড়াতে হচ্ছে লাইনে।
অন্যদিকে, পাম্প কর্তৃপক্ষ জানায়, আগে যেখানে প্রতিদিন প্রায় ৫৪ হাজার লিটার তেল সরবরাহের জন্য পেতেন। এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ১৮ হাজার লিটারে। তাই কাটছেনা সংকট।
গ্রাহক ও পাম্প মালিকরা জানান, জ্বালানী তেলের সরবরাহ নিশ্চিত করা হলেই, থাকবে না এমন সংকট।




















