রংপুর-৪ ও রংপুর-৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
- আপডেট সময় : ১২:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে রংপুর-৪ ও রংপুর-৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা। এ সময় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
অন্যদিকে, রংপুর-৪ আসনের হারাগাছে বিএনপি প্রার্থীদের কর্মী-সমর্থকদের বিক্ষোভ চলাকালে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন বিজয়ী প্রার্থী আখতার হোসেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিএনপি।
বেসরকারি ফলাফল অনুযায়ী, রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন শাপলা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। এদিকে, রংপুর-৬ আসনেও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকরা। তারা সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবিলম্বে ফল পুনর্গণনার জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানান।




















