যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ইসরায়েলের বিমান ও ড্রোন হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৮৭৬ বার পড়া হয়েছে
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন বলে জানা গেছে।
বিবিসির প্রতিবেদন জানা যায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন সাংবাদিক আমাল খলিল। এ সময় তার অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রথম হামলার পর দ্বিতীয় দফায় হামলা চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। আমাল খলিল লেবাননজুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। এদিকে, দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী…আইডিএফ। এতে এক ফরাসি শান্তিরক্ষী নিহত হয়েছেন।

























