যুদ্ধ শেষ করার জন্য ইরানকে কোনো চুক্তিতে রাজি হতে হবে না : ট্রাম্প
- আপডেট সময় : ০৬:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য ইরানকে কোনো চুক্তিতে রাজি হতে হবে না, কারণ যুক্তরাষ্ট্র সম্ভবত দুই বা তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধের অবসান ঘটাবে। হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রাত ৯টায় ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
ট্রাম্প আরও ঘোষণা করেন যে, ইরানের অবশিষ্ট সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে তিনি মোটেও চিন্তিত নন, কারণ সেগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছে এবং সেখানে পৌঁছানো সম্ভব নয়।অন্যদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দম্ভভরে বলেন যে, বর্তমান সংঘাতে ইসরাইল তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতাকে ‘চূর্ণবিচূর্ণ’ করে দিয়েছে। ট্রাম্প ও নেতানিয়াহু উভয়ের মন্তব্য থেকেই বোঝা যায় যে, যুদ্ধ শেষের দিকে। যদিও যুক্তরাষ্ট্র ইরানে একটি সম্ভাব্য স্থল অভিযানের জন্য সৈন্য সমাবেশ করে চলেছে।হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেন। ট্রাম্প বলেন,‘যখন আমাদের মনে হবে যে তারা প্রস্তর যুগে ফিরে গেছে এবং পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, তখন চুক্তি হোক বা না হোক, আমরা চলে যাব।















