০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

নিহত তিন পাইলট হলেন—মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেনই মাহদাভিয়ান। তাদের মধ্যে মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি নৌবাহিনীর পাইলট ছিলেন। অন্যদিকে হোসেনই মাহদাভিয়ান ছিলেন বিমানবাহিনীর পাইলট।

হামলার স্থান জানায়নি ইরান

তবে এই তিন পাইলট ঠিক কোথায় যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান। তারা নিহত হওয়ার সময় কোনো যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না, কিংবা কোনো সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না—সেটিও স্পষ্ট করা হয়নি।

এর আগে ইরান নৌবাহিনীর আরও ছয় সদস্যের মৃত্যুর খবর জানিয়েছিল। তাদের মৃত্যুর সঙ্গে নতুন করে নিহত তিন পাইলটের তথ্য কীভাবে সম্পর্কিত, তা নিয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।

দুই দিনে নিহত অন্তত ১৯

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত হয়েছেন। এছাড়া উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন।

ইরানি কর্মকর্তারা হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার ঘটনাতেও যুক্তরাষ্ট্রের হামলাকে দায়ী করেছেন।

তবে খুজেস্তানে নিহত সাতজনের তালিকায় নৌবাহিনীর ওই ছয় সদস্য অন্তর্ভুক্ত ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, এএফপি

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত

আপডেট সময় : ১২:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬