যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৭২৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ড শহরের একটি বোলিং অ্যালিতে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫-এর দিকে টেলিফোনে রকফোর্ড শহরের ডন কার্টার লেনে হামলার খবর পায় পুলিশ। সেখানকার পুলিশ প্রধান ড্যানিয়েল ও’শিয়া এদিন এক সংবাদ সম্মেলনে জানান, যে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে । আহত তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোলিং অ্যালির ভেতর ও বাহির দুই জায়গাতেই হামলা হয়েছে বলে জানান তিনি। এটি নির্বিচার হামলা ছিল বলে ধারণা করছে পুলিশ। এর আগে, বড়দিনে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলেতে গাড়ি বিস্ফোরণে তিন জন আহত হন। একে আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে।

























