০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. ইউছুফ আলী রাজু (৪৪) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১০ নম্বর আমিশাপাড়া ইউনিয়নের কংসনগর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকার রকঅ্যাওয়ে অ্যাভিনিউতে ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি ফাস্ট ফুড দোকানে এ ঘটনা ঘটে।

নিহত রাজু ওই দোকানে কর্মরত ছিলেন। গত এক বছর ধরে তিনি সেখানে কাজ করছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। ঘটনার সময় তিনি ও আরও এক কর্মচারী দোকানে ছিলেন।

নিউইয়র্কের স্থানীয় গণমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় দোকানে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে রাজু গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, দোকান মালিক আব্দুল জলিল (৩৫) ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তার বড় ভাই আমিশাপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুল করিম স্বপন বিষয়টি রোববার রাতে জানান।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো হামলাকারীর পরিচয় বা হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০১:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬