যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে ইস্টার সানডে
- আপডেট সময় : ০৮:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ বা যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবস। সারাবিশ্বের খ্রিষ্টান সম্প্রদায় অত্যন্ত সম্মানের সাথে দিনটিতে প্রার্থনা করেন।
খ্রিষ্টধর্ম মতে, ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুন্ন রাখার জন্য যিশুকে অন্যায়ভাবে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস- রোববারে তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। এই দিনে ঈশ্বরপুত্র যিশু- মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে ‘ইস্টার সানডে’ বলা হয়। দিনটি উপলক্ষে সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন চার্চে প্রাতঃকালীন প্রার্থনা করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় হয় বিশেষ প্রার্থনা। রাজধানীর তেজগাঁও ক্যাথলিক চার্চ মিশনসহ সব গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে।






















