০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / ১৭৮৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে হঠাৎই আশংকাজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি।বেড়েছে চুরি ছিনতাই ডাকাতির ঘটনা। শুধু রাতেই নয়, দিনেও চুরি ডাকাতি হচ্ছে দোকানপাট-বাসাবাড়িতে। ছিনতাইয়ের কবলে পড়ে অনেকে হারাচ্ছেন মুল্যবান জিনিস, অনেকের প্রাণ। গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা নষ্ট , যেগুলো সচল আছে সেগুলোতেও নেই নজরদারি। জনসাধারণের নিরাপত্তায় পুলিশকে কার্যকর হওয়ার তাগিদ নাগরিক সমাজের। পুলিশ প্রশাসন বলছে, বিভিন্ন অপরাধ দমনে তৎপর রয়েছে পুলিশ।

দিনের আলোয় এভাবেই দোকান ভেঙ্গে চুরি করা হচ্ছে মালামাল। প্রকাশ্যে এমন অপরাধ দেখে মনে হবে অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে ময়মনসিংহ। পুলিশি নজরদারির অভাবে দিন দিন অনিরাপদ হয়ে পড়েছে এই জনপদ।

জেলা জুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা থাকলেও বেশিরভাগ অকেজো অবস্থায় পড়ে আছে। আর যেগুলো সচল আছে সেগুলোতেও নেই নজরদারি। এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্র। আসছে ঈদের ছুটিতে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান রেখে ছুটিতে যেতেও আতঙ্কে আছেন নাগরিকরা।

মাদক চুরি ছিনতাই দমনে প্রশাসনের সক্রিয় হওয়ার পাশাপাশি সমন্বিত পরিকল্পনা গ্রহণের তাগিদ এই নাগরিক নেতার।

ময়মনসিংহের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার জন্য পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

গেলো বছর জেলায় ১১১টি খুনের মধ্যে ২০টি খুন হয়েছে ছিনতাইকে কেন্দ্র করে। ছিনতাইয়ের ৬০টি মামলায় গ্রেফতার হয়েছে ৪৬৭ জন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি

আপডেট সময় : ০৪:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬