মেধা পাচার রোধ ও মেধা লালনে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- আপডেট সময় : ০৭:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় মেধাপাচার রোধ, শিক্ষা কারিকুলাম নবায়ন এবং গবেষণা ও উদ্ভাবন জরুরী মনে করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ট্রান্সফরমিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ : রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন সরকার প্রধান। বিশ্ব রেংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত কর্মশালায় দেশের শিক্ষা পদ্ধতি প্রসঙ্গে নানা বিষয় আলোকপাত করেন প্রধানমন্ত্রী। জানান, মেধাপাচার রোধ করে মেধা লালন করতে চায় সরকার।
বর্তমান সময়ের বাস্তবতা, প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা জানান প্রধানমন্ত্রী।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনো প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি মন্তব্য করে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান।
প্রধানমন্ত্রী জানান, প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে এবং বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশকেও আলোকিত করবে, এমন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার।
























