মেগা প্রকল্পের নামে লুট হয়েছে : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মেগা প্রকল্পের নামে লুট হয়েছে। ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। ২০ লাখ কোটি টাকার উপরে বৈদেশিক ঋণ রেখে দেয়া হয়েছে। তার মধ্যে দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
দুপুরে পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি ও পদ্মা সেতু জাদুঘরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ‘১৬টি মেগা প্রকল্পের অর্থ ব্যয় হয়ে গিয়েছে, কিন্তু কাজ হয়নি। ঠিকাদার পালিয়ে গিয়েছে, শুরু করা যাচ্ছে না। একই সঙ্গে বিদেশি দাতা সংস্থা যারা আছে, যারা বাংলাদেশের বন্ধু হিসেবে বড় বড় প্রকল্পে সহযোগিতা করত, তারা এখন অনীহা প্রকাশ করছে ১৮ বছরের দুর্নীতি ও অ-আনুষ্ঠানিকতার প্রক্রিয়ার কারণে।শেখ রবিউল আলম বলেন, ‘বাংলাদেশে যমুনা সেতু ও পদ্মা সেতুর উদ্যোগও বিএনপি নিয়ে ছিলো। ২০০২ থেকে ২০০৫ সালে পদ্মা সেতুর নির্মাণের ফিজিবিলিটি স্ট্যাডি হয়েছিল ও মাওয়াতে অ্যালাইনমেন্ট নির্দিষ্ট করেছিলেন বেগম খালেদা জিয়ার সরকার।

























