মুনিয়া হত্যাকারীদের বিচারের দাবিতে কুমিল্লা ও গাইবান্ধায় মানববন্ধন
- আপডেট সময় : ০৬:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
মুনিয়া হত্যাকারীদের বিচারের দাবিতে কুমিল্লা ও গাইবান্ধায় মানববন্ধন হয়েছে।
মুক্তিযোদ্ধার সন্তান মুনিয়ার অপমৃত্যুর জন্য দায়ীদের গ্রেফতার ও বিচারের দাবীতে কুমিল্লায় মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও কুমিল্লা মহানগর ছাত্রলীগসহ বেশ কিছু সংগঠন। মুনিয়া অপমৃত্যুর বিচারের দাবীতে একাত্মতা ঘোষণা করে ওই মানববন্ধনে অংশ নেয় মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি। দুপুরে কুমিল্লার কান্দিপাড়ে এই মানববন্ধন হয়। এসময় স্থানীয় এমপি মুনিয়া হত্যা ভিন্নখাতে যাতে প্রবাহিত না হয়, সেজন্য সবার সহযোগিতা চান।
এদিকে, মুনিয়ার মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। দুপুরে গাইবান্ধা সামাজিক প্রতিরোধ কমিটি, মানবাধিকার নারী সমাজ, নারী সংরক্ষণ ও আইনজীবী পরিষদের আয়োজনে শহরের ডিবি রোডে এ মানববন্ধন হয়। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় বক্তারা মুনিয়া হত্যা জড়িতদের দ্রুত গ্রেফতার শাস্তির দাবি জানায়।



















