মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা
- আপডেট সময় : ০৫:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মুজিববর্ষে শতঘন্টা মুজিবচর্চা’ —এই শ্লোগানে মেহেরপুরে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নিয়ে আলোচনা। করোনাকালে ভার্চুয়ালি বঙ্গবন্ধুর আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সব শ্রেনী-পেশার মানুষ।
মুজিববর্ষে বিভিন্ন পরিকল্পনা থাকলেও বাধ সেধেছে করোনা। উদ্ভুত এই পরিস্থিতিতে বঙ্গবন্ধুর আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে ভিন্ন পরিকল্পনা নিয়েছে মেহেরপুর জেলা প্রশাসন। বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে ভার্চুয়ালি ১০০ ঘন্টার আলাচনা অনুষ্ঠান করা হচ্ছে।স্থানীয় বিভিন্ন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। তা দেখতে এলাকার চায়ের দোকানে ভিড় করছে অনেকে। গুনী মানুষের কাছ থেকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পেরে খুশি সাধারন মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
করোনায় থমকে যাওয়া পরিবেশেও মুজিববর্ষের কার্যক্রম চালিয়ে নিতে এই আয়োজন বলে জানান, জেলা প্রশাসক।তরুনদের মাঝে মুজিবের আদর্শ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানান জন প্রশাসন প্রতিমন্ত্রী। ভার্চুয়াল এই অনুষ্ঠানের প্রতিটি পর্বেই যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা ব্যক্তিরা। রয়েছে প্রশ্ন করার সুযোগও।



















