মার্কিন যুক্তরাষ্ট্রে কোম্পানী ফরমেশনে স্কিলারজোনস্ এলএলসি’র সাফল্য!
- আপডেট সময় : ০২:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১৬৬০ বার পড়া হয়েছে
রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ অবস্থিত আইটি উন্নয়ন প্রতিষ্ঠান স্কিলারজোনস্ এলএলসি দেশের যুব সমাজের ব্যক্তিগত ক্যারিয়ার গঠন এবং আত্ম-কর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি তরুণ-যুবকদের আউটসোর্সিং শিল্পে উন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ প্রদান করে থাকে, বাংলাদেশের অর্থনীতির বৃদ্ধি এবং আউটসোর্সিং প্রতিভার কেন্দ্র হিসাবে আন্তর্জাতিক খ্যাতিতে অবদান রাখছে। ফলে, বাংলাদেশের তরুণ-যুবকরা বৈশ্বিক মঞ্চে সাফল্য খুঁজে পাচ্ছেন, অনেকাংশে তারা আইটি সেক্টরে দেশের অবস্থানকে উন্নীত করতে, উদ্ভাবন চালাতে এবং ডিজিটাল উদ্যোক্তাদের সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করছেন। যোগাযোগ, সমস্যা সমাধান এবং প্রযুক্তিগত সহায়তার দক্ষতা অর্জনের মাধ্যমে, তরুণরা আন্তর্জাতিক সংস্থাগুলির জন্য দূর থেকে বিশ্বমানের গ্রাহক পরিষেবা সরবরাহ করছে। তারা এর বিনিময়ে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে। ফলে দারিদ্র বিমোচণসহ সমাজের অর্থনৈতিক অবস্থার উন্নতি পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি স্কিলারস্জোন এলএলসি দেশে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোম্পানী ফরমেশনে গ্রাহকদের সেবা প্রদান করে আসছে। এ পর্যন্ত ৩০০-র অধিক কোম্পানী ফরমেশন নিশ্চিত করেছে, যা স্কিলারস্জোন এলএলসি‘র সাফল্যকে ত্বরান্বিত করেছে। এই সাফল্য পেশাদারীত্বের ক্ষেত্রে স্কিলারজোনস্ দেশের সেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতের জন্য একটি মাইলফলক হিসেবে পরিগণিত হবে। স্কিলারজোনস্ এলএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আমাদের প্রতিষ্ঠান কোম্পানী ফরমেশনে কনসালটেন্সী সেবা প্রদানের মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্য বিশ্ব দরবারে প্রবেশের মাধ্যমে দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব বিস্তারে সহায়ক হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, আমাদের মাধ্যমে যে কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে কোম্পানী ফরমেশনে সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি আমাদের নিকট থেকে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানী তাদের বিজনেস ডেভেলপমেন্টের জন্য অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ই-কমার্স সলুশন, গ্রাফিক্স ডিজাইনসহ বিভিন্ন ধরনের আইটি সেবা পেতে পারেন। সুতরাং এইসব বিষয়ে আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে আমাদের দক্ষ কনসালটেন্টগণ তাদের পক্ষ থেকে সেরা সেবা প্রদান করতে অঙ্গীকারবদ্ধ।













