মারধরের প্রতিবাদে বন্ধ রয়েছে দিনাজপুর থেকে সব রুটের বাস চলাচল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতাকে মারধরের প্রতিবাদে বন্ধ রয়েছে দিনাজপুর থেকে সব রুটে বাস চলাচল। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রাত ১২টা থেকে মির্জাপুর বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকার সড়কে আড়াআড়িভাবে বাস ও ট্রাক রেখে অবরোধ শুরু করে পরিবহন শ্রমিকরা। অবরোধের ফলে সড়কের দু’পাশের কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। আটকা পড়েছে ছোট যানবাহনগুলোও। হঠাৎ এমন কর্মসূচির ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী। গন্তব্যের উদ্দেশ্যে বের হলেও বাস চলাচল না করায় ফিরে যেতে হচ্ছে যাত্রীদের। অনেকেই খুঁজছেন বিকল্প যান।
শ্রমিকদের অভিযোগ, বুধবার বিকেলে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সিএনজির চালক ও বাস সহকারীর সংঘর্ষের জেরে এই ধর্মঘট পালিত হচ্ছে।






















