মানবিক কারণে জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৪:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘কোনো ধরনের চাপে নয়, মানবিক কারণে জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যেমন ঘর-বাড়ি ছেড়েছিল, এখন ইউক্রেনের সাধারণ মানুষও জীবন বাঁচাতে ঘর-বাড়ি ছাড়ছেন। তাই মানবিক কারণে জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছেন তিনি। বলেন, কোনো চাপের মুখে জাতিসংঘে ভোট দেয়নি বাংলাদেশ। এসময় ‘ইউক্রেন ইস্যুতে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রভাব পড়বে না বলেও জানা ড. মোমেন। তিনি বলেন, একাত্তরে গণহত্যা চালানোর জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত, দোষীদের শাস্তি দেয়া উচিত।























