মাদক মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে পরীমনিকে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
মাদক মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে।
শনিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় তাকে। তবে নায়িকার বিরুদ্ধে আর রিমান্ড চাইবে না সিআইডি। গত সোমবার পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে পরীমনিকে প্রথম দফায় চার দিন ও দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নেয় সিআইডি। ৬ দিন রিমান্ডে রাখার পরও পরীমণির কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন হয়নি। গত ৪ আগস্ট তাকে বনানীর বাসা থেকে আটক করে রেব। এসময় এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়।
















