০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড, মানবিক মানুষ হওয়ার শপথ

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকার শপথ নিয়েছে কুমিল্লার চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে গড়ে ওঠার অঙ্গীকার করেছে তারা। এ সময় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারকে ‘না’ জানিয়ে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ও দেশপ্রেমের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদক ও কিশোর অপরাধকে ‘না’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এস আই ফরিদ ভূইয়া।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক ও কিশোর অপরাধের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীদের শপথ পাঠ

পরে প্রধান অতিথি মোহাম্মদ আশরাফুল হক শিক্ষার্থীদের শপথ পাঠ করান। শপথে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে জীবন গড়ার আহ্বান জানানো হয়।

শপথের সময় শিক্ষার্থীরা হাতে লাল কার্ড প্রদর্শন করে মাদক ও অপরাধকে ‘না’ জানায়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে সচেতনতামূলক পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে চান্দিনা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক শাকিল রানা, অর্থ সম্পাদক নাবিল, কুমিল্লা মহানগর শাখার অর্থ সম্পাদক আকিব হাসান, প্রচার সম্পাদক সালমান সাজিল, পরিকল্পনা বিষয়ক সম্পাদক সোলেয়মান সিয়ামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৬৪ জেলায় সচেতনতা কার্যক্রম

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। গত ১৫ বছর ধরে সংগঠনটি দেশের ৬৪ জেলায় সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করছে।

তিনি জানান, এ পর্যন্ত প্রায় ৪৬ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড, মানবিক মানুষ হওয়ার শপথ

আপডেট সময় : ০৫:১৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬