মাত্র ১২০ টাকায় পুলিশে কনস্টেবলের চাকরি পেয়েছেন ৬৭ জন
- আপডেট সময় : ০৮:০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
কেউ রিকশাচালকের ছেলে, কেউবা ভ্যানচালকের। কেউ কেউ আবার দিনমজুরের সন্তান। কিন্তু তাতে কি? গন্তব্যে পৌঁছুতে কোন কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি তাদের। মাত্র ১২০ টাকায় পুলিশে কনস্টেবলের চাকরি পেয়েছেন ৬৭ জন। আর এতে খুশিতে আত্মহারা প্রাথমিকভাবে নির্বাচিত সদস্যরা। সংশ্লিষ্টরা বলছেন শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
গেল ৯ মার্চ চাঁদপুরে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষায় নির্বাচিতদের ২৯ মার্চ রাতে চাঁদপুর পুলিশ লাইন্সে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে নির্বাচিতরা কোন প্রকার, সুপারিশ বা আর্থিক লেনদেন ছাড়া নির্বাচিত হতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন। নির্বাচিতদের অনেকেই আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের সন্তান।
কোন প্রকার তদবির ছাড়াই যোগ্যদেরকেই নির্বাচিত করার কথা জানান পুলিশ সুপার।
চাঁদপুরে স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে প্রায় ২ হাজার ২শ’ আবেদনকারীর মধ্য থেকে ৬৭ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
নওগাঁয় পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেয়েছেন ৭২ জন। যাদের বেশীর ভাগই রিকশা চালক, কৃষক, দিন মজুর ও দরিদ্র পরিবারের সন্তান। ঘুষ-তদবির নয়; নিয়োগ হয়েছে স্বচ্ছ প্রকৃয়ায়। যোগ্য ও মেধাবীরা স্থান পেয়েছেন বলে দাবি কর্মকর্তাদের। বিপরীতে দেশের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি উত্তীর্নদের। নিম্নবিত্ত পরিবারে জন্ম নেয়া কারিমা আক্তারের চাকুরী হয়েছে পুলিশে। সেই অনুভূতির জানান দিলেন চোখের জলে।
কারিমার মতই ৭২ জন নারী-পুরুষের চাকুরী হয়েছে কনস্টেবল পদে।
পরীক্ষায় উত্তীর্ন প্রার্থীদের জয় করতে হয়েছে সাতটি চ্যালেঞ্জ। কথা ছিলো স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরি মিলবে। সেই দৃষ্টান্ত স্থাপন হয়েছে দাবি পুলিশ সুপারের।নওগাঁয় পুলিশ কনস্টেবল পদে আবেদন করেন প্রায় ৭ হাজার প্রার্থী।
গাজীপুর পুলিশ লাইনে চাকরি প্রত্যাশিদের উপস্থিতে ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার এস এম সফিউল্লাহ। ১৪ জন নারী ও ৮০ জন পুরুষকে চুড়ান্তভাবে বাছাই করা হয়। বিনা খরচে চাকরি পেয়ে উচ্ছাস প্রকাশ করেন চাকরি প্রাপ্তরা। গাজীপুরে চাকরির আবেদন করেন ২ হাজার ৪২৪ জন।























