মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ৪ জনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে ৪ জনকে আটক করেছে বিজিবি। এতে সীমান্ত এলাকায় করোনা আক্রান্তের আশংকা এলাকাবাসীর।
সকালে উপজেলার পদ্মপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। বিজিবির ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, কয়েকজন ব্যক্তির ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের খবর পেয়ে ভোরে অভিযান চালায় লড়াইঘাট বিওপির একটি টহল দল। এসময় পদ্মপুকুর গ্রাম থেকে ওই ৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করে আসামীদের সোপর্দ করা হয়েছে।




















