মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা পরিবারে ফলমূল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কাছে ফলমূল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার, এই উপহার সামগ্রী তুলে দেন। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় দিবস ও উৎসবে তাদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ একদিন জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ এবং আত্মমর্যাদাশীল সোনার বাংলা হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।























