মন্ত্রিসভার বৈঠকে রমজান মাসের অফিসসূচি অনুমোদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসসূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি অনুমোদন করা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার থাকবে। তবে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত শিল্প-কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে রোজা শুরু হবে। মন্ত্রিসভার বৈঠকে তিনটি আইনের খসড়ার অনুমোদনসহ আরো কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।























