মজুতদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী তথ্য মন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৪২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি অভিযোগ করে বলেন, বিএনপিই তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নিত্যপণ্যের দাম বাড়ানোর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মজুতদারদের কাউকে ছাড় দেয়া হবে না। ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত চারুকলা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ মাহবুব উল আলম হানিফ।
আলোচনায় অংশ নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে বিএনপির নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন তিনি।
এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় আলোচানায় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই বিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে জানিয়ে, তিনি বলেন নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার।
এসময় নারীদের পিছিয়ে রেখে দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।





















