মঙ্গলবার ভোরে ‘এ’ গ্রুপ সেরা হওয়ার মিশন আর্জেন্টিনার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
কোপা আমেরিকায় মঙ্গলবার ভোরে ‘এ’ গ্রুপ সেরা হওয়ার মিশন আর্জেন্টিনার। প্রতিপক্ষ– আসর থেকে ছিটকে যাওয়া বলিভিয়া। অ্যারেনা পানতানালে ম্যাচটি শুরু হবে সকাল ৬টায়।
একই সময়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। লিওনেল স্ক্যালোনির অধীনে বলিভিয়ার বিপক্ষে অপরাজেয় আর্জেন্টিনা। দলটির বিপক্ষে ৪০ দেখায় ২৮ জয়ের বিপরীতে হেরেছে মাত্র ৭ ম্যাচ। তাই আত্মবিশ্বাসে এগিয়ে থেকে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। একাদশে পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনার। এ ম্যাচে নাও দেখা যেতে পারে জিওবানি লো সেলসো, নিকোলাস গঞ্জালেজ ও এজিকুয়েল প্যালাসিওসকে। বিপরীতে ইনজুরিমুক্ত বলিভিয়া। সবশেষ দেখায় যাদের ২-১ গোলে হারিয়েছিলো আলবিসেলেস্তেরা।






















