ভূমিতে ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:২৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ভূমিসেবাকে আরও সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই সেবা দেয়া হবে, যাতে দুর্নীতি বা জনগণকে অযথা হয়রানির শিকার হতে না হয়। রাজধানীর ভূমি ভবনে ভূমিসেবা মেলার উদ্বোধনের সময় এসব কথা বলেন সরকারপ্রধান।
রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে, সারা দেশে প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনব্যাপী চলবে এই মেলা।
এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।
ভূমির পরিকল্পিত ব্যবহার বর্তমান সময়ের জন্য অপরিহার্য মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থাকে আরও আধুনিকায়ন ও সহজ করে জনগণকে ভূমিসেবা দিতে কার্যকর ব্যবস্থা নিয়েছে সরকার।
ভুমির পরিকল্পিত ব্যবহার বর্তমান সময়ে অপরিহার্য বলেও জানান তিনি।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনে বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন।

























