০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ভালুকায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আওলাদ রুবেল, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৫:১৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৬০৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় ফ্যামিলি কার্ড খানা জরিপ-২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করতে এ জরিপ পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার রাজৈ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু)। এ সময় তিনি বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে।

তিনি বলেন, জরিপের তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো যোগ্য পরিবার যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে অনুপযুক্ত কেউ যাতে এ কর্মসূচির সুবিধা নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গঠন হবে সচেতনতামূলক কমিটি

অনুষ্ঠানে সংসদ সদস্য আরও বলেন, ভালুকা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সব শ্রেণি-পেশার মানুষ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে সামাজিক সচেতনতামূলক কমিটি গঠন করা হবে।

এসব কমিটি এলাকার সার্বিক সামাজিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় ভূমিকা রাখবে। সমাজে সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নত সামাজিক পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সরকারি জনকল্যাণমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে চিহ্নিত করার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

২৮ তথ্যসংগ্রহকারীর হাতে ডিভাইস বিতরণ

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সাবেক অধ্যক্ষ আমীর হোসেন, রাজৈ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমেদ এবং হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ২৮ জন তথ্যসংগ্রহকারীর মধ্যে তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় ডিভাইস বিতরণ করা হয়। এসব ডিভাইস ব্যবহার করে নির্ধারিত এলাকায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।

সংশ্লিষ্টদের আশা, সঠিকভাবে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই সম্পন্ন হলে প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করা সহজ হবে। এর ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা আরও সুশৃঙ্খলভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভালুকায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০৫:১৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬