ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- / ২৪৭৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষ ও পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে কাঞ্চন গ্রুপের মান্নান মিয়ার সঙ্গে জিয়াউল আমিন গ্রুপের রশিদ মিয়ার ধান শুকানোর খলা দখল নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাঁচ পুলিশসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের পার্শ্ববর্তী উপজেলা ভৈরবসহ আশেপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।সরাইল থানার ওসি এমরানুল ইসলাম জানান, পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে।


























