ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ খেয়ে দুই শিশু মৃত্যুর ঘটনায় নমুনা পরীক্ষা করা হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ২০৫২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মৃত্যুর ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দুপুরে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোসাইটি অব মেডিসিনের ২১তম আন্তর্জাতিক সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনে তিনি একথা বলেন। এ সময় করোনার নতুন ধরন আবারও আসতে পারে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, মহামারি মোকাবেলায় হাসপাতাল, ওষুধ, চিকিৎসকসহ প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত রাখতে হবে। টিকা কার্যক্রম সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ৭৫ শতাংশ মানুষ করোনা টিকার আওতায় এসেছে।





















