বৈষম্য দূর করতে চাইলে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিতে : ড. দেবপ্রিয়
- আপডেট সময় : ০৯:০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
এলডিসি উত্তরণের পর বৈষম্য দূর করতে চাইলে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিতে হবে বলে মনে করেন সিপিডি’র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্লাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত বিষয়ে আলোচনায় এ কথা জানান তিনি। আর সরকারের পক্ষ থেকে আগামীতে বাজেটে ধারাবাহিকভাবে শিক্ষাখাতে বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করার কথাও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদি আমিন।
উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা তিতে যেখানে শিক্ষার মান বাড়ানো প্রয়োজন, আর সেখানেই প্রতি বছর বাজেটে বরাদ্দ কমানো হয় শিক্ষাখাতে। ফলে প্রাথমিক শিক্ষা থেকেই বঞ্চিত হচ্ছে দেশের সকল পর্যায়ের শিশু।
শিক্ষা খাতে অনিয়ম ও দুর্নীতির মধ্যে প্রধান সমস্যা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিত থাকে না। আর কারিগরি শিক্ষার মান এখনও অনেক নিচে।
সোমবার আগামী দিনের শিক্ষা খাত নিয়ে আলোচনায় সব ধরনের শিক্ষার মান ও নীতি এক মন্ত্রনালয়ের দায়িত্বে রাখার দাবি জানানো হয়। শ্রেণীকক্ষকে আধুনিক করা, বাৎসরিক ছুটি কমিয়ে শিক্ষার সময় বৃদ্ধিসহ সব সমস্যাগুলের সমাধানের আশ্বাস দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
দেশ এগিয়ে নিতে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করা ও আন্তর্জাতিক মানে নেয়া ছাড়া বিকল্প কিছু নেই বলে মনে করেন বিশেষজ্ঞর।
আলোচনায় শিক্ষা খাতকে সব পর্যায়ের রাজনৈতিক মুক্ত রাখার দাবি জানান আলোচকরা।




















