বেনাপোল বন্দরের যুদ্ধের কোনো নেতিবাচক প্রভাব পড়েনি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রভাবে বেনাপোল বন্দরের কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। সবকিছুই স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ঈদের ছুটির পর আবারও সচল হয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর। শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম, স্বাভাবিক হয়েছে পাসপোর্ট যাত্রীদের যাতায়াতও। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। ছুটির পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন ব্যবসায়ী, সি অ্যান্ড এফ এজেন্ট, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা। এদিকে, বেনাপোলের ওপারে পেট্রাপোল বন্দরে প্রায় ১ হাজারের অধিক পণ্যবাহী ট্রাক বাংলাদেশ প্রবেশের অপেক্ষায় আছে। বন্দর সূত্র জানায়, বুধবার আমদানি হয়েছে ২৫৭টি ট্রাক এবং রপ্তানি হয়েছে ৭০টি ট্রাক পণ্য।
















