বেগম খালেদা জিয়ার সুস্থতায় কর্মীরা স্বস্তি প্রকাশ করলেও নেতারা হতাশ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার সুস্থতায় কর্মীরা স্বস্তি প্রকাশ করলেও নেতারা হতাশ হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে ঢাকার সরকারি বাসভবনে বাংলাদেশ সম্পাদক ফোরামের নেতাদের সঙ্গে বৈঠকশেষে এ মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য বিএনপি নেতাদের সভা-সমাবেশ এবং আন্দোলনে পানি ঢেলে দিয়েছে তার চিকিৎসকরা। দেশ-বিরোধী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই বিদেশীদের কাছে নানান ভুল তথ্য-উপাত্ত তুলে ধরছে বিএনপি। এধরনের দেশবিরোধী যে কোন ষড়যন্ত্রে জনগণ যেন বিভ্রান্ত না হয়, সে বিষয়ে সম্পাদক ফোরাম ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।





















