বীমা খাতকে আধুনিকায়ন করে প্রচার বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:৪৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে আগ্রহী আওয়ামী লীগ সরকার। সেই সাথে বীমা বিষয়ে মানুষের আস্থা বাড়াতে সরকারি ও বেসরকারি খাতকে এক সাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, বিমার আমানত ফিরে পেতে কেউ যেন হয়রানীর শিকার না হয়, সেই বিষয়ে সর্তক থাকার কথা জানান তিনি। এছাড়া, যানবাহনের ক্ষেত্রে থার্ড পার্টির বীমা বন্ধ করার নির্দেশনা দেন সরকার প্রধান। জাতীয় বীমা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সকালে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবস উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, সার্বজনীন পেনশনের ব্যবস্থা করতে আগ্রহী বর্তমান সরকার। তাই সঠিক কর্মপদ্ধতীর মাধ্যমে মানুষের সেবা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন তিনি।
বীমা খাতে মানুষের আস্থা বাড়াতে সরকারি ও বেসরকারি খাতকে একসাথে কাজ করার পাশাপাশি গ্রাহকদের আমানত ফিরে পেতে হয়রানী বন্ধের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু শিক্ষা বীমাকে আরো বেশি প্রচার প্রসারের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান সরকার প্রধান।
এছাড়া, দেশকে উন্নত সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলার পাশাপাশি উন্নয়নের মহসড়কে দেশের এই অগ্রযাত্রাকে ধরে রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানান বঙ্গকন্যা শেখ হাসিনা।





















