বিশৃঙ্খলা কারীদের বিএনপিতে ঠাই নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- / ১৯৫৮ বার পড়া হয়েছে
বিশৃঙ্খলা কারীদের বিএনপিতে ঠাই নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লালমাই উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ পূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল জানান, দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। ছাত্র জনতার বিজয়কে নসাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন মিডিয়ায় এসব প্রচার করে নিজেদের মধ্যে বিভেদ তৈরী করার চেষ্টা করছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেয়া প্রয়োজন বলে জানান মির্জা ফখরুল।
























