বিমানে যাত্রীসেবার মান উন্নয়নে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবা আরোও উন্নত করতে সবধরনের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিমানকে আরো লাভজনক করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিজস্ব কার্গো সার্ভিস চালুর প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী।
বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, দেশের সংস্কৃতির সাথে সামঞ্জস্য রাখতেই বাংলাদেশ বিমানের প্রতিক বলাকা করেছিলেন বঙ্গবন্ধু।
বিমান দেশের ঐতিহ্য বহন করে উল্লেখ করে যাত্রীসেবার মান আরো উন্নত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
কাস্টমসকে ডিজিটালাইজড করার প্রতিও গুরুত্বারোপ করে শেখ হাসিনা জানান, আগামী মার্চে চালু হবে বিমানের অনলাইন প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম।
বিমানকে আরো লাভজনক করতে অন্তত দুটো কার্গো বামান ক্রয় করা জরুরী বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





















