বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে সরকার নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে: রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে সরকার নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় রিজভী আরো বলেন, কতিপয় সুবিধাবাদী ও দুনীতিবাজ কর্মকর্তা ও সদস্যদের গুম, খুন, অপহরণে জড়াচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা বাহিনীর দেড় হাজার মানুষকে গুম করেছে বলেও অভিযোগ করেন তিনি। ক্ষমতাসীন অপশক্তির বিনাভোটে রাষ্ট্রক্ষমতা দখলে পরিণতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বলেও মন্তব্য বিএনপির এই নেতার।





















