বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে সরকারের সময় লাগবে অন্তত দুই বছর : তথ্য মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের লুটপাটে বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে বর্তমান সরকারের কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজধানীর উত্তরায় একটি ইসলামি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, বিগত সরকারের দুর্নীতি ও ঋণের কারণে বর্তমান প্রশাসনকে প্রতি বছর ৫ বিলিয়ন ডলার কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এ সংকটময় সময়ে দেশের স্থিতিশীলতা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার কোনো বিকল্প নেই। তথ্যমন্ত্রী অভিযোগ করেন, বিগত ভোটারবিহীন সরকার রাজনৈতিক ফায়দা হাসিলে ধর্মকে ব্যবহার করে জনগণের মাঝে বিভেদ সৃষ্টি করেছিলো। দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কোনো অপশক্তি যাতে দেশের পরিবেশ নস্যাৎ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।























