রাজধানী ফিরতে শুরু করেছে তার পুরনো চেহারায়
- আপডেট সময় : ০৬:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
কঠোর বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে রাজধানী ফিরতে শুরু করেছে তার পুরনো চেহারায়। চলাচল শুরু করেছে সব ধরনের যান। তবে, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ নেই। খুলেছে দোকানপাট ও অফিস-আদালত। বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নেয়াই বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা।
বিধিনিষেধ শিথিল হওয়ায় নগরীতে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। প্রায় তিন সপ্তাহ পর রাজধানীর সড়কে চলছে গণপরিবহন। সব সিটেই লোক নেয়ার সুযোগ থাকায়, অতিরিক্তি ভাড়া গুনতে হচ্ছে না যাত্রীদের।
বাসচালকরা বলছেন, অন্য সময়ের চেয়ে যাত্রীচাপ কম।
বিধিনিষেধে বন্ধ থাকা শপিংমল-দোকানপাট খুললেও, ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মালিকরা।
বেড়েছে ব্যাংক লেনদেনের সময়সীমা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই গ্রাহক সেবা নিশ্চিত করছেন বলে জানায়, সংশ্লিষ্টরা।
গেল এক জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ ঈদুল আযহা উপলক্ষে সপ্তাহখানেক শিথিল ছিলো। পরে ২৩ জুলাই থেকে দেয়া বিধিনিষেধ শেষ হয় মঙ্গলবার। তবে, শেষ দিনগুলোতে ঢিলেঢালা ছিল বিধিনিষেধ। দীর্ঘসময় বিধিনিষেধ চললেও কমেনি, মৃত্যু বা করোনা সংক্রমনের হার।
























