বিদেশিদের সাথে বৈঠক করে বিএনপি’র কোনো লাভ হবে না : ড. আব্দুর রাজ্জাক
- আপডেট সময় : ০৭:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
বিদেশিদের সাথে বৈঠক করে বিএনপি’র কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো প্রভাব ফেলতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকারও আর আসবে না বলে মনে করেন তিনি। আর স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, নির্বাচন নিয়ে বাইরের কারও কথা বলাটা দেশের জন্য সুখকর নয়। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সচিবালয়ে পিপিপি প্রকল্পের আওতায় কৃষি উৎপাদন সম্প্রসারণ বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, সিন্ডিকেট ভাঙ্গতেই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। এসময়, বিদেশিদের সাথে বিএনপি’র বৈঠকের সমালোচনা করেন তিনি।
এদিকে, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা করেন ইইউ-এর রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। পরে মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে বাইরের লোকের কথা বলা দেশের জন্য অসম্মানের ব্যাপার।
অন্যদিকে, সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রমকুমার দোরাইস্বামী।






















