বিডিআর হত্যাকাণ্ড আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ : ফখরুল
- আপডেট সময় : ০৮:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
দেশকে দুর্বল করার আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই, বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিলো। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল আরো বলেন, বর্তমান সরকার বিডিআরের ঘাতক শক্তির সঙ্গেই কাজ করছে।
২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই ঘটনার চার বছর পর ২০১৩ সালের ৫ই নভেম্বর নিম্ন আদালত হত্যা মামলায় রায় ঘোষণা করে। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন দেয়া হয়।
পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে শনিবার দুপুরে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, পিলখানা হত্যাকান্ড সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়া হয়েছে।
২০০৬ সালে জাতীয়তাবাদি শক্তিকে নির্মূল করার যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তারই ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ অংশ পিলখানা হত্যাকাণ্ড।
অনুষ্ঠানের সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারকে হঠাতে হবে।
বর্তমানের নাভিশ্বাস পরিস্থিতি থেকে মুক্তি পেতে জনগণের সরকার প্রতিষ্ঠার ওপর জোর দেন বিএনপি মহাসচিব।





















