বিডিআর বিদ্রোহে সেনাকর্মকর্তা হত্যাকান্ডে সুদূরপ্রসারী ষড়যন্ত্র ছিলো: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৯:০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
বিডিআর বিদ্রোহে সেনাকর্মকর্তা হত্যাকান্ডে সুদূরপ্রসারী ষড়যন্ত্র ছিলো বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান বলেছেন, এই হত্যাকান্ডের পেছনে কোন ষড়যন্ত্রকারী থাকলে খুঁজে বের করে তাদেরও বিচার করা হবে। সকালে ঢাকার বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা।
শুক্রবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে বিএনপির পক্ষে থেকে ফুল দিয়ে বিডিআর বিদ্রোহে নিহত সেনাকর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ বছরেও এই ঘটনার নেপথ্যে জড়িতরা চিহ্নিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পিলখানা ঘটনার মাধ্যমে সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছিল দেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা।
পরে দলের পক্ষ থেকে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান।
এছাড়া জাতীয় পার্টির পক্ষ থেকেও শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
পিলখানার হত্যাকান্ডের ব্যপারে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন জিএম কাদের।





















