বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতায় দেশে অপরাধ বেড়েছে : জামায়াত আমির
- আপডেট সময় : ০৭:৫৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সরকার রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের দেয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়িত হলে রামিসার পরিবার ন্যায়বিচার পাবে।
দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির। এ সময় পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আসামিদের পক্ষে কোনো আইনজীবীদের না দাঁড়ানোর আহ্বান করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতা চলতে থাকার কারণে সমাজে অন্যায় অপরাধ বাড়ছে। তাই দ্রুত বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

















