০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নানা কর্মসূচি পালন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
  • / ১৫৮৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নানা কর্মসূচি পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচি পালিত হয় রাজশাহী, নাটোর, হবিগঞ্জ, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায়।

রাজশাহীতে দলীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে সাতটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

নাটোরেও পালিত হয়েছে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দলীয় কর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় দুলু বলেন, শহীদ জিয়া ৪২ বছর আগে বিএনপি প্রতিষ্ঠা না করলে আমার মতো রাজনীতিকের জন্ম হতো না। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বরিশালে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে বরিশাল প্রেসক্লাবে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।

প্রতিষ্ঠা বার্ষিকীতে হবিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নানা কর্মসূচির মধ্যে দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। পরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে সকালে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

কুড়িগ্রামে জেলা বিএনপি, জেলা যুবদল ও ছাত্রদল নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি।

শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জামালপুরে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

খুলনায় বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দুপুরে এ উপলক্ষে মহানগর ও জেলা শাখার আয়োজনে কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নানা কর্মসূচি পালন

আপডেট সময় : ০৬:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০