বিএনপি’র সন্ত্রাসের রাজনীতি বাদ দিয়ে জনগণের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ তথ্যমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
বিএনপি’র সন্ত্রাস আর তালেবানি রাজনীতি পরিহার করে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার আগে গণমাধ্যমকে এ কথা বলেন মন্ত্রী। এসময় তিনি আরো বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিনিয়তই পক্ষপাতদুষ্ট অচরণ করছে। আইন ও শালিস কেন্দ্রের দেয়া রিপোর্টই হুবহু তুলে ধরেছে তারা। এটি দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্থ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র। সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।























