বিএনপির রাজনীতি এখন উট পাখির নীতিতে চলছে : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
বিদ্যুৎ নিয়ে বিএনপি’র বিক্ষোভ বছরের সেরা কৌতুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বিশ্ব অর্থনীতির সাম্প্রতিক গতিধারা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব, কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার দেখছে না। তারা দেখে শুধু শেখ হাসিনা সরকারের তথাকথিত ব্যর্থতা। আর স্বপ্ন দেখে ক্ষমতার মসনদ। বিএনপির রাজনীতি এখন উট পাখির নীতিতে চলছে বলে দাবি করেন তিনি। বিশ্ব সংকটে চিরাচরিত সরকার বিরোধী বিষোদগার অব্যাহত রেখেছে দলটি। তাদের রাজনীতিতে জনমানুষের কল্যাণে নেই কোনো ভাবনা। ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ব বাজারে তেল, গ্যাস, ভোজ্যতেল, সারের দাম এখনও অস্থির। সরকার জনকল্যাণে ভর্তুকি দিয়ে সাপ্লাই চেইন ঠিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।






















