বিএনপির নেতৃত্বের আসনে নতুনভাবে ভাবার সময় এসেছে : মুন্সীগঞ্জে হাসনাত
- আপডেট সময় : ০১:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বিএনপির নেতৃত্বের আসনে নতুনভাবে ভাবার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখানে তিনি একথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপির দাবি শুধু সরকার পরিবর্তন নয়, বরং পুরো রাষ্ট্রব্যবস্থার সংস্কার। তিনি পুলিশকে নির্দলীয় ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে স্বাধীন গণমাধ্যম কমিশন ও সংবিধান সংস্কারের বিষয়েও সরকারের সমালোচনা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি আরও নাজুক হয়েছে। থানায় হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাকে তিনি সরকারের ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
























