বিএনপিকে নির্বাচন-ভীতি পেয়ে বসেছে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
বিএনপিকে নির্বাচন-ভীতি পেয়ে বসেছে। তাই নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে নেতিবাচক বক্তব্য দিচ্ছে দলটি। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে ঢাকার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং আয়োজিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন এবং অসংক্রামক রোগ- এনসিডি প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ সেমিনারে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তাই তারা নির্বাচনে যেতে ভয় পায়। সরকার চায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আর সে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি করবে না সেটি তাদের বিষয়। বিএনপি পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় যেতে চায় বলেই বর্তমান নির্বাচন কমিশনের প্রতি তারা আস্থা রাখতে পারছে না। এছাড়াও হরতালের নামে গাড়ি ও মানুষ পোড়ানো মামলায় বিএনপি নেতাদের দ্রুত আইনের আওতায় এনে বিশেষ ট্রাইবুনালে বিচারের দাবীও জানান তথ্যমন্ত্রী।























