বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহবান ওবায়দুল কাদেরের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপিই এখন দেশের গণতন্ত্র বিরোধী অপশক্তি এবং গণতন্ত্রের চলমান অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধক।
সকালে সচিবালয়ে নিজ দপ্তরে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দ্যেশে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশ ও রাষ্ট্রবিরোধী রাজনীতি, নেতিবাচক কর্মকাণ্ড এবং দুর্নীতি ও অপকর্মের জন্য বিএনপি ইতিমধ্যে গণবিরোধী হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে বলে দাবি করে বিএনপিকে আত্মশুদ্ধির পথে হাঁটার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়া বিএনপিকে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ারও আহবান জানান ওবায়দুল কাদের।























