বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির মুখপাত্রে পরিণত হয়েছেঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বিএনপি এখন মুক্তিযুদ্ধে পরাজিত সাম্প্রদায়িক অপশক্তির মুখপাত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন- বিআরটিসি’র প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন, গণতন্ত্রের নামে লুটপাটতন্ত্রই বিএনপির লক্ষ্য। মুখোশের আড়ালে বিএনপির বিকৃত মুখচ্ছবি এখন জনগণের কাছে স্পষ্ট। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী বিএনপি এখন কথামালা দিয়ে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। কাদের আরো বলেন, আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বাংলাদেশের অনন্য অর্জনের কথা। আর্থ-সামাজিক প্রতিটি সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে গৌরবের সাথে। এসময় লোকসানী বিআরটিসিকে লাভের ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।





















