০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৪০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ক্ষমতাসীন বিএনপি সরকার ছয় মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিএনপি সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, গত ১৮০ দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ ২৯টি ক্ষেত্রে সরকার অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোও সরকার বাস্তবায়ন করতে পারেনি বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, জুলাই জাদুঘর থেকে ফেলানিসহ গুরুত্বপূর্ণ কিছু স্মৃতি চিহ্ন সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি র‍্যাব বিলুপ্ত না করে নতুন নামে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে না পারা সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, সরকার ছয় মাসে ব্যর্থতা ও অপরিকল্পনার জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেনি। বরং পুরোনো রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। এ ধারা অব্যাহত থাকলে সরকারকে বড় ধরনের গণআন্দোলনের মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি।

আইনের শাসন প্রতিষ্ঠাতেও সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, গ্যাস সংকটে শিল্প উৎপাদন কমেছে এবং বিদ্যুতের দাম না বাড়ানোর কথা বললেও তিন মাসের মধ্যেই দাম বাড়ানো হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ সংকটের জন্য সরকারকে দায় নিতে হবে। কোনো সংকট হলেই আগের সরকারের ওপর দায় চাপানো গ্রহণযোগ্য নয়। তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পেছনে ভারত সরকারের সহযোগিতা ছিল।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০১:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬